জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
আজ মঙ্গলবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ‘মাছে মাছে ভরব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’। এ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেন, নদীমাতৃক বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। এ ছাড়া মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা দেশের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে অপরিহার্য ভূমিকা পালন করে আসছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আমরা আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে গভীর সমুদ্রে এক লাখ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটার এলাকায় বিপুল জলসম্পদের মালিকানা অর্জন করেছি। এ অর্জন মৎস্য সম্পদ আহরণ ও জীবিকা নির্বাহের ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে।’ বিজ্ঞপ্তি।