জাতীয় মৎস্যসপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলায় গতকাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা শাম্মী শিরীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওমর আলী প্রমুখ। পরে উপজেলার জবই বিলে পোনা অবমুক্ত করেন অতিথিরা।