জাতীয় যুব দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৮ ডিসেম্বর, জাতীয় যুব দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দিন বদলের আহ্বান, যুব কর্মসংস্থান’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার এক সংবাদ সম্মেলনে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ১১১টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৩৪ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে।