জাতীয় শিক্ষানীতির খসড়া প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষানীতির খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের আগে অনুমতি নেওয়ার জন্য এটি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। তার আগে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি চূড়ান্ত করেছে।২০০৯ সালের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর ওই কমিটি খসড়া শিক্ষানীতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। এরপর থেকে বিষয়টির ওপর মতামত গ্রহণ ও পর্যালোচনা চলছে।