জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ‘মার্কেন্টাইল ব্যাংক বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতা’। প্রতিযোগিতার জন্য তিন থেকে ১৬ বছরের শিশুদের আঁকা ছবি আহ্বান করা হয়েছে। বয়সভিত্তিক চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রকর্মের পেছনে প্রতিযোগীর নাম, বয়স, বিভাগ, বাবা ও মায়ের নাম ও সেলফোন নম্বর এবং যোগাযোগের ঠিকানা লিখতে হবে। এর সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত এবং একটি চিত্রের জন্য ১০০ এবং একাধিক চিত্রের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল, ৫৩ উত্তর পীরেরবাগ, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ২৫ মের মধ্যে ছবি পাঠাতে হবে। নির্বাচিত চিত্রগুলো ৮ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।