জাতীয় শিশু চিত্রাঙ্কন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ বারের মতো জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল’। এতে চারটি বিভাগে বিজয়ী সেরা ১০ প্রতিযোগী পুরস্কার ও সনদ নেবে দেশের বরেণ্য চিত্রশিল্পীদের হাত থেকে। ডানকান ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা থেকে নির্বাচিত ২০০টি ছবি নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজন করা হবে চিত্র প্রদর্শনী। ৩ থেকে ১৬ বছরের যে কেউ বয়স অনুযায়ী চারটি গ্রুপে অংশ নিতে পারবে। প্রতিযোগীদের যেকোনো বিষয় এবং মাধ্যমে সর্বনিম্ন ১১ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি কাগজে ৩০ জুলাইয়ের মধ্যে মোট দুটি ছবি পাঠাতে হবে। ছবির পেছনে কম্পিউটার কম্পোজে প্রতিযোগীর নাম, বাবার নাম, পূর্ণ ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, বিদ্যালয় বা সংগঠনের নাম ও দুটি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। প্রতি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ও অর্থ। এ ছাড়া বিশেষ পুরস্কার পাবে প্রত্যেক প্রতিযোগী। ছবি জমা দিতে হবে মোহাম্মদপুর ২৫/৪সি তাজমহল রোডের গ্রিনল্যান্ড রেসিডেনসিয়াল হাইস্কুল বিল্ডিংয়ে। বিজ্ঞপ্তি।