জাতীয় শিশু পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গতকাল সোমবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এর সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেদ, পৌরসভার মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুর রহমান তালুকতার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বছির উদ্দিন।