জাতীয় শোক দিবসে বঙ্গভবনে মিলাদ মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জোহরের নামাজের পর দরবার হলে অনুষ্ঠিত এই মিলাদে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন মসজিদের ইমাম মাসুদুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মিলাদে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রদর্শন করা হয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক একটি প্রামাণ্যচিত্র।