জাতীয় সংগীত গেয়ে অফিস শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ মার্চ থেকে একটি অনুকরণীয় রীতি চালু করেছে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেড। প্রতিদিন সকাল ১০টায় অফিস শুরুর আগে প্রতিষ্ঠানের সব কর্মী বোর্ডরুমে জড়ো হয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গান। এক্সপ্রেশানস্-এর চিফ অপারেটিং অফিসার আপন আহসান জানান, প্রথম আলোতে জাতীয় সংগীত নিয়ে ড. জাফর ইকবালের একটি লেখা পড়ে তাঁরা এ ব্যাপারে উদ্বুদ্ধ হন।