প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে শুদ্ধ রীতিতে জাতীয় সংগীতশিক্ষা ও পরিবেশনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এবং পঞ্চগড় জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষক অংশ নেন। সকালে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি আমিনুল হক। প্রশিক্ষণ দেন কেন্দ্রীয় সদস্য নুরুল মতিন সৈকত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম। পঞ্চগড় প্রতিনিধি|