জাতীয় সংগীতের মহড়া দিলেন সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে গিনেস বুকে নাম ওঠানোর উদ্যোগের মহড়া দিলেন জাতীয় সংসদের সদস্যরা।
গতকাল বুধবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক সংসদ সদস্যদের ‘শুদ্ধভাবে’ জাতীয় সংগীত গাওয়ার মহড়ায় সহযোগিতা করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য মহড়ায় অংশ নেন।
বিশ্বের সর্ববৃহৎ মানবপতাকার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেয় সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ এ উদ্যোগ নিয়েছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এ রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে।