জাতীয় সংসদের ওয়েব ঠিকানা হ্যাকড
বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েব ঠিকানা (ওয়েব অ্যাড্রেস) হ্যাকড হয়েছে। তবে ‘চুদুরবুদুরডটকম’ লিখে ক্লিক করলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েব পেজ খুলে যাচ্ছে। বিষয়টি প্রথম জানাজানি হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে।জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মাহ্ফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে ওয়েব অ্যাড্রেসটি হ্যাকড হয়। তাঁরা নকল ঠিকানাটি বন্ধ করার চেষ্টা করছেন।বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব অ্যাড্রেস । কিন্তু হ্যাকড হওয়ার পর থেকে সংসদের ওয়েব পেজটি অ্যাড্রেসে খোলা সম্ভব হচ্ছে।৯ জুন বিএনপির সাংসদ রেহানা আক্তার সংসদে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।’ তার পর থেকে ‘চুদুরবুদুর’ শব্দটি নিয়ে সংসদ এবং সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছে। গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে ‘চুদুরবুদুর’ বাদ (এক্সপাঞ্জ) করা হবে না।