জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ৪ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আগামী ৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বসবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল রোববার সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন। সরকারের তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। তবে এ বিষয়ে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদের ত্রয়োদশ অধিবেশন গত ৮ জুলাই শেষ হয়। প্রধান বিরোধী দল বিএনপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল ২৯ মার্চ ১২তম অধিবেশনে।