জাতীয় সংসদের জন্য ১৬২ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০১১-১২ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গতকাল রোববার সংসদ সচিবালয় কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সভায় ২০১০-১১ অর্থবছরের জন্য প্রায় ১০৬ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ সভায় অংশ নেন কমিশনের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ, সংসদ সচিব আশফাক হামিদ, অর্থসচিব মোহাম্মদ তারেকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত হয়, সাংসদদের ঐচ্ছিক তহবিল থেকে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া যাবে। আগে সাংসদেরা পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারতেন। সভায় সংসদ সচিবালয়ের দৈনিকভিত্তিক বার্তাবাহকদের মজুরির হার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করারও সিদ্ধান্ত হয়।