জাতীয় সংসদের পুনর্নির্ধারিত ৫৩ আসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ১৯ জেলার ৫৩ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো, রংপুর-১ গংগাচড়া উপজেলা। রংপুর-৩ রংপুর সদর উপজেলা (রংপুর সিটি করপোরেশনভুক্ত সংশ্লিষ্ট এলাকাসহ)। কুড়িগ্রাম-২ কুড়িগ্রাম সদর উপজেলা, রাজারহাট উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা। কুড়িগ্রাম-৩ সাহেবের আলগা ইউনিয়ন বাদ দিয়ে উলিপুর উপজেলা এবং অষ্টমীরচর ও নয়ার হাট ইউনিয়ন বাদ দিয়ে চিলমারী উপজেলা। কুড়িগ্রাম-৪ রৌমারী উপজেলা, রাজীবপুর উপজেলা এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও নয়ার হাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন।বগুড়া-১ সারিয়াকান্দি উপজেলা ও সোনাতলা উপজেলা। বগুড়া-৫ শেরপুর ও ধুনট উপজেলা। যশোর-৩ বসুন্দিয়া ইউনিয়ন বাদ দিয়ে যশোর সদর উপজেলা। যশোর-৪ বাঘারপাড়া, অভয়নগর ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন। যশোর-৫ মনিরামপুর উপজেলা। যশোর-৬ কেশবপুর উপজেলা।খুলনা-১ বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা। খুলনা-৬ কয়রা ও পাইকগাছা উপজেলা। পটুয়াখালী-১ পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা। পটুয়াখালী-২ বাউফল উপজেলা। পটুয়াখালী-৩ দশমিনা ও গলাচিপা উপজেলা। পিরোজপুর-১ পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা। পিরোজপুর-২ কাউখালী, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলা। পিরোজপুর-৩ মঠবাড়িয়া উপজেলা। জামালপুর-২ ইসলামপুর উপজেলা। জামালপুর-৩ মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা। ময়মনসিংহ-২ ফুলপুর ও তারাকান্দা উপজেলা। ময়মনসিংহ-৩ গৌরীপুর উপজেলা। ময়মনসিংহ-৪ ময়মনসিংহ সদর উপজেলা। নেত্রকোনা-২ নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা। নেত্রকোনা-৫ পূর্বধলা উপজেলা। ঢাকা-১৪ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন। ঢাকা-১৯ আমিনবাজার, তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও কাউন্দিয়া ইউনিয়ন বাদ দিয়ে সাভার উপজেলা।গাজীপুর-২ গাজীপুর সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৮ নম্বর ওয়ার্ড এবং ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা। গাজীপুর-৩ শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন। নরসিংদী-১ সদর উপজেলার আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া ইউনিয়ন বাদ দিয়ে। নরসিংদী-২ পলাশ উপজেলা এবং সদর উপজেলার আমদিয়া, পাঁচদোনা ও মেহেরপাড়া নিয়ে। নরসিংদী-৩ শিবপুর উপজেলা। নরসিংদী-৫ রায়পুরা উপজেলা। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও উপজেলা। নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা। সুনামগঞ্জ-৪ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা। সুনামগঞ্জ-৫ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল ও আশুগঞ্জ উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া-৩ ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা।কুমিল্লা-৬ কুমিল্লা আদর্শ সদর উপজেলা। কুমিল্লা-৭ চান্দিনা উপজেলা। কুমিল্লা-৮ বরুড়া উপজেলা। কুমিল্লা-১০ কুমিল্লা সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা। চাঁদপুর-১ কচুয়া উপজেলা। চাঁদপুর-২ মতলব (উত্তর) ও মতলব (দক্ষিণ) উপজেলা। চট্টগ্রাম-৫ হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড। চট্টগ্রাম-৬ রাউজান উপজেলা। চট্টগ্রাম-৮ শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বাদ দিয়ে বোয়ালখালী থানা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড। চট্টগ্রাম-১৩ আনোয়ারা উপজেলা ও পটিয়া উপজেলার চর পাথরঘাটা, চরলক্ষ্মা, জুলধা, বড়উঠান ও শিকলবাহা ইউনিয়ন এবং কর্ণফুলী থানা। চট্টগ্রাম-১৪ চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া ইউনিয়ন। চট্টগ্রাম-১৫ লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া বাদ দিয়ে।