জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ২৭ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন (ত্রয়োদশ অধিবেশন) ২৭ মে রোববার বিকেল পাঁচটা ৩০ মিনিটে শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল এই অধিবেশন আহ্বান করেছেন। এর আগে সংসদের দ্বাদশ অধিবেশ ২৫ জানুয়ারি শুরু হয়ে ২৯ মার্চ শেষ হয়। বিএনপির নেতৃত্বাধীন জোটের সদস্যরা ওই অধিবেশনে ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত যোগ দেন। তবে আসন্ন অধিবেশনে বিএনপি সংসদে যোগ দেবে না বলে এরই মধ্যে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।