প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘বঙ্গবন্ধু ইন ইন্টারন্যাশনাল রিলেশনস’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।