জাতীয় সরকার গঠনের আহ্বান বি চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুুরী বলেছেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় সংকট মোকাবিলার জন্য জাতীয় সরকার গঠন করা উচিত।বি চৌধুরী গতকাল শুক্রবার বিকেলে বারিধারায় দলের সভাপতিমণ্ডলীর কার্যালয়ে ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন। তিনি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করার দাবি জানান।বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে বি চৌধুরী বলেন, বর্তমান সরকার সন্ত্রাস দমন, গ্যাস, পানি, বিদ্যুতের সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তিনি আসামের একটি দৈনিকের খবর উদ্ধৃত করে বলেন, বিদ্যুতের জন্য বাংলাদেশে গণবিস্ফোরণ হতে পারে। বিদ্যুতের অভাবে শিল্প ও কৃষি উৎপাদন কমে যাচ্ছে।