জাতীয় স্কুল ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা গতকাল শুক্রবার শুরু হয়েছে। খেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই খেলায় আটটি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, ৪৫ বিজিবির উপপরিচালক মেজর এ টি এম হেমায়েতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য কাজিউল ইসলাম, আহসান হাবীব, হুমায়ুন কবির, তাপস দাস প্রমুখ।
উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করে রিভারভিউ উচ্চবিদ্যালয়। ফিল্ডিংয়ের দায়িত্ব পায় বর্ডার গার্ড স্কুল।