জাতীয় স্কেলে বেতনের দাবি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধনকৃত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষককে জাতীয় স্কেলে বেতন দেওয়ার দাবিতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে নেতারা বলেন, ১৪ মের মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে ১৫ মে থেকে লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ১৬ মে শিক্ষক সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, ১৭ মে শিক্ষামন্ত্রী ও ১৮ মে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এরপর ২২ মে থেকে আমরণ অনশন পালন করা হবে। গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী। বিজ্ঞপ্তি।