জাতীয় স্কেলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বেতন স্কেলের দাবিতে গতকাল বুধবার নীলফামারী ও গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা সমিতির নীলফামারী জেলা শাখা বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে একই স্থানে সমাবেশ করেন সমিতির সদস্যরা।