জাতীয় স্যানিটেশন মাস আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় স্যানিটেশন মাস-২০১১। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী মাসটি উদ্যাপিত হবে। জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছর অক্টোবর মাসটি জাতীয় স্যানিটেশন মাস হিসেবে পালন করা হয়। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্যানিটেশন পরিস্থিতি খুবই নাজুক। অধিকাংশ শহর ও জনপদই পর্যাপ্ত স্যানিটেশন-সুবিধার বাইরে। খোদ রাজধানীর প্রায় ৭০ শতাংশ এলাকায় পয়োনিষ্কাশনব্যবস্থা নেই। তবে বিগত বছরগুলোতে স্যানিটেশন মাস উদ্যাপিত হওয়ায় এবং কিছু কর্মসূচি বাস্তবায়িত হওয়ায় স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বেড়েছে। কিন্তু সার্বিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। বর্তমান সরকার ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন-ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করলেও তা অর্জনে গৃহীত উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।