জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের ল্যাবে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের নিচতলার ক্যাথ ল্যাবে আজ রোববার দুপুরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) আতাউর রহমান বলেন, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ক্যাথ ল্যাবে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ১২টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত কর্মকর্তা।