জাতীয়করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ জাতীয়করণ করা হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ জাতীয়করণ-সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন। আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত কলেজটি জাতীয়করণের মধ্য দিয়ে উপজেলাবাসীর দাবি পূরণ হলো। এখন থেকে এ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। কলেজটি ১৯৯১ সালের ১ জুলাই উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষাদানের অনুমোদন পায়। এমপিওভুক্ত হয় ১৯৯৬ সালের ১ মার্চ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে শিক্ষাদানের অনুমতি পেয়েছে ২০১২ সালের ১ জুলাই। বর্তমানে ৭৩ জন শিক্ষকসহ ৮৮ জন কর্মকর্তা-কর্মচারী ও ১ হাজার ৭০০ শিক্ষার্থীর রয়েছে।