জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা সদরে অবস্থিত ভবানীগঞ্জ কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাতেম আলী। বক্তব্য দেন আয়ূব আলী, মাহাবুবুর রহমান, মকলেছুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। স্থানীয় সাংসদ এনামুল হক গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে উপজেলার দুটি কলেজকে জাতীয়করণের দাবি জানিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা যুক্তিসংগত বলে উল্লেখ করেছেন বক্তারা। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|