জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচি শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এতে কলেজের কয়েক শ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘শুধু লেখাপড়ায় নয়, সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলায়ও কলেজের ছেলেমেয়েদের রয়েছে গৌরবদীপ্ত সাফল্য। কলেজটি অবিলম্বে জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্তির জন্য দাবি জানাচ্ছি।’ সমাবেশে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক আবদুল হাকাম, আশরাফ আলী, স্বরেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ।