জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা সদরে অবস্থিত ভবানীগঞ্জ কলেজকে জাতীয়করণের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজের উপাধ্যক্ষ আইউব আলীর নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদল স্থানীয় সাংসদ এনামুল হকের বাড়িতে যান। সেখানে শিক্ষকেরা কলেজটিকে জাতীয়করণের পক্ষে সাংসদের কাছে নানা যুক্তি তুলে ধরেন। তাঁদের এসব যুক্তি শোনার পর সাংসদ এনামুল শিক্ষকদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।