জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণ এবং জানুয়ারি মাসের বেতন-ভাতা অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। গতকাল সোমবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে সদর রোডে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। জোটের বরিশালের আহ্বায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে শিক্ষকনেতারা বলেন, সরকারি চাকরিজীবীরা জানুয়ারি মাসে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।