জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মচারী সমিতি গত রোববার থেকে নড়াইলে তিন দিনের আধা বেলা কর্মবিরতি শুরু করেছে। এতে জেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির নড়াইল জেলা সভাপতি ও সদর উপজেলা গুয়োখোলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সাগর সেন বলেন, বুধবারের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। নড়াইলের সিভিল সার্জন তারেক মো. শফি জানান, জেলায় মোট ৯০টি কমিউনিটি ক্লিনিক আছে। প্রতিটি ক্লিনিকে একজন করে সিএইচসিপি পদে জনবল কর্মরত আছেন। সরকার পর্যায়ক্রমে তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।