জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদ এ মানববন্ধনের আয়োজন করে। পৌর মেয়র মো. ফজলুর রহমান ও কাউন্সিলররা মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সিলেট বিভাগীয় পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে এবং  মৌলভীবাজার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক শর্মিলা দেবের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সৈয়দ শাহ মইনুদ্দিন, এ কে এম নুরুজ্জামান, আবদুল মতিন, রণধীর রায় প্রমুখ।