জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরের আটপাড়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের প্রমুখ। মানববন্ধন শেষে ইউএনও মো. আশরাফ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।