জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার মার্চেন্টস একাডেমি জাতীয়করণের দাবিতে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগের দিন একই দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটওয়ারী বলেন, জাতীয়করণের নীতিমালায় উল্লিখিত সব যোগ্যতার অধিকারী হওয়ায় তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানানো হয়েছে। চলতি বছরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এটি স্বীকৃতি পেয়েছে।