প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে গতকাল বেলা একটায় বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামান, অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ, অভিভাবক জহুরুল ইসলাম, শিক্ষার্থী বাইনি জান্নাত, আদিবা সুলতানা প্রমুখ। মেয়র রুকনুজ্জামান জানান, বিদ্যালয়টি জাতীয়করণ না করা হলে হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।