জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গত সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস ও চিতোষী বাজারে মানববন্ধন করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, উপাধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ। অধ্যক্ষ মোহাম্মদ হানিফ বলেন, বর্তমানে কলেজটিতে আড়াই হাজার শিক্ষার্থী আছে। শিক্ষার্থী ও ফলাফলের দিক দিয়ে এটি জেলার অন্যতম কলেজ। এটি জাতীয়করণ হলে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে।