জাতীয়করণের দাবিতে নেত্রকোনায় শিক্ষকদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে গতকাল মিছিল বের করে বাংলাদেশ শিক্ষক সমিতির নেত্রকোনা জেলা শাখা। ছবিটি নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে গতকাল মিছিল বের করে বাংলাদেশ শিক্ষক সমিতির নেত্রকোনা জেলা শাখা। ছবিটি নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সংগত দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নেত্রকোনার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। বাংলাদেশ শিক্ষক সমিতির নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকেরা।
নেত্রকোনা জেলা শিক্ষক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের ছোটবাজারে অবস্থিত শহীদ মিনারের সামনের সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, নেত্রকোনা জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল হায়দার ফকির, সাধারণ সম্পাদক আজহারুল হক, দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল ইসলাম প্রমুখ।