জাতীয়করণের দাবিতে পাথরঘাটা মহাবিদ্যালয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে অধ্যক্ষ কার্যালয়, শিক্ষক কক্ষ ও ওই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় শিক্ষকসহ ছাত্রীরা আটকা পড়েন। ছবি: প্রথম আলো
পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে অধ্যক্ষ কার্যালয়, শিক্ষক কক্ষ ও ওই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় শিক্ষকসহ ছাত্রীরা আটকা পড়েন। ছবি: প্রথম আলো

বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে আজ বুধবার ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কয়েকটি শ্রেণিকক্ষের দরজা, জানালা ও বেঞ্চ ভাঙচুর করেন। শিক্ষকদের তাঁরা অবরুদ্ধ করেন। কলেজের সড়ক অবরোধ করেন।

কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, সকাল পৌনে ১০টার দিকে ক্লাস বর্জনের ঘোষণা দেন সাধারণ ছাত্রছাত্রীরা। এর কিছুক্ষণ পরই অধ্যক্ষ কার্যালয়ের প্রধান ফটক এবং অধ্যক্ষ ও শিক্ষককক্ষে পৃথকভাবে তালা দিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। এতে শিক্ষককক্ষের পাশে মেয়েদের কমনরুমে ও তৃতীয় তলায় আটকা পড়েন দেড় শতাধিক ছাত্রী। একই সঙ্গে কলেজ সড়ক অবরোধ করায় সড়কের দুই পাশে পথচারীসহ সাধারণ যাত্রীরা আটকা পড়েন। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ভাঙচুর চালান।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তালা ভেঙে শিক্ষক ও ছাত্রীদের উদ্ধার করে। সড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়।

পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে অধ্যক্ষ কার্যালয়, শিক্ষক কক্ষ ও ওই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় শিক্ষকসহ ছাত্রীরা আটকা পড়েন। ছবি: প্রথম আলো
পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে অধ্যক্ষ কার্যালয়, শিক্ষক কক্ষ ও ওই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় শিক্ষকসহ ছাত্রীরা আটকা পড়েন। ছবি: প্রথম আলো

দুপুর ১২টার দিকে পাথরঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তালা ভেঙে শিক্ষকসহ ছাত্রীদের উদ্ধার করে। কলেজ জাতীয়করণের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের ব্যানারে গত ১০ জুলাই থেকে আন্দোলন করে আসছেন।