জাতীয়করণের দাবিতে প্রতীকী গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতীকী গণ-অনশন করা হয়েছে। শহরের শেখ রাসেল স্কয়ারে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ওই প্রতীকী গণ-অনশনে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ছাত্রছাত্রীরা অংশ নেন।
ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদের সভাপতি ওয়ালিদ মক্কির সভাপতিত্বে গণ-অনশনে বক্তব্য দেন পাথরঘাটা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রভাষক জামাল হোসেন, ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এনামূল হক, মুখপাত্র রুহি আনান দানিয়াল প্রমুখ।