জাতীয়করণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয়ের সদর উদ্দিন ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকাদার, শিক্ষক সুফিয়া খাতুন প্রমুখ।
বাসুদেব কুমার বলেন, তাঁর কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮০১। শিক্ষক রয়েছেন ৫৪ জন। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি (পাস কোর্স) ছাড়াও পাঁচটি বিষয়ে সম্মান (অনার্স) কোর্স চালু রয়েছে। ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক সেরা পাঁচটি কলেজের মধ্যে প্রথম হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু নীতিমালা অনুযায়ী সব যোগ্যতা থাকার পরও কলেজটিকে জাতীয়করণ হয়নি।
এরপর দুপুর ১২টার দিকে কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন কলেজের শিক্ষার্থীরা।