জাতীয়করণের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিলটি খানসামা বাজার থেকে পাইলট স্কুলের মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ ও ছাত্রলীগের সদস্য রাকেশ গুহ। তাঁরা বলেন, কলেজটি জাতীয়করণে সরকারি ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার আন্দোলন স্থগিত থাকবে।