জাতীয়করণের দাবিতে স্মারকলিপি
দিনাজপুরের কাহারোল উপজেলার মহিলা ডিিগ্র কলেজকে জাতীয়করণ করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কলেজ পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, ছাত্রীবৃন্দ ও এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ) তৌহিদুল ইসলামের কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ মো. আশরাফুল হক, কাহারোল মহিলা ডিিগ্র কলেজের অধ্যক্ষ আনজুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক রঞ্জন কুমার রায়সহ কলেজ পরিচালনা পরিষদের সব সদস্য, সব শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৯৪ সালে উপজেলা সদরে ৩ দশমিক ১৪ একর নিষ্কণ্টক জমির ওপর কাহারোল মহিলা ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার নারীশিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে।