প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গত মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা বুড়িচং-মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি সরকার সারা দেশে ১৯৯টি কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ বাদ দিয়ে গ্রামের নতুন একটি কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বুড়িচং-মিরপুর সড়কে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে অবিলম্বে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবি জানানো হয়।