জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের প্যানেল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-সমর্থিত আইনজীবীদের সমিতি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম গতকাল মঙ্গলবার আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে তাদের প্যানেল ঘোষণা করেছে। খবর ইউএনবির।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে তাঁর গুলশানের কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে ফোরামের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সানাউল্লাহ মিয়া ও আনোয়ার জাহিদ ভূঁইয়া (সানাউল্লাহ-ভূঁইয়া) পরিষদ গঠন করেন।বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ১৫০ সদস্যের এই পরিষদে নেতৃত্ব দেবেন ফোরামের ঢাকা শাখার সাধারণ সম্পাদক ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া। বৈঠকে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এই নির্বাচন হবে।