জাতীয়তাবাদী আইনজীবীরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জাতীয়তাবাদী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন হয়। সভাপতি পদে গোলাম হাফিজ, সাধারণ সম্পাদক পদে মজনুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে আবদুল বারী ও চারটি সদস্যপদে আবু বক্কর ছিদ্দিক, আবু সাঈদ, এ কে এম ওয়ালিউল্লাহ প্রধান ও হকিকুল ইসলাম নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি পদে আফজাল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে কামরুজ্জামান, লিগ্যাল এইড সম্পাদক পদে মোহসিনা খাতুন ও ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।