জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি হলেন শিল্পী হাশেম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী হাশেম খান বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১০ সালে তিনি প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির ট্রাস্টি নির্বাচিত হন। নবগঠিত ট্রাস্টি বোর্ড ২০১৯ সালের ৪ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশের অলংকরণ শিল্পে অসামান্য অবদান রেখেছেন হাশেম খান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাচ্যকলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান অলংকরণের প্রধান শিল্পী হিসেবে কাজ করেন। তিনি ১৯৯২ সালে একুশে পদক ও ২০১১ সালে স্বাধীনতা পুরস্কার পান। এ ছাড়া তিনবার অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার এবং বইয়ের প্রচ্ছদ আঁকার জন্য ১৬ বার জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কারে ভূষিত হন। বিজ্ঞপ্তি।