জাদুঘরকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর থেকে দুটি পদক ও ২৪টি মূল্যবান মুদ্রা খোয়া যাওয়ার ঘটনায় জাদুঘরের ভেতরের কর্মীরাই জড়িত বলে সন্দেহ করছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।গতকাল সোমবার দুপুরে প্রমোদ মানকিন জাদুঘরের গ্যালারি পরিদর্শনকালে এমন সন্দেহ পোষণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য জাদুঘরকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করা হবে।হেদায়েতুল্লাহ প্রথম আলোকে বলেন, মালামাল খোয়া যাওয়ার ঘটনায় মন্ত্রণালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।পদক ও মুদ্রা খোয়া যাওয়ার ঘটনায় শাহবাগ থানায় গত ২৬ জুন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত তিন বছরে বিভিন্ন সময় দুটি পদক ও ২৪টি মুদ্রা চুরি হয়েছে।এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে জাদুঘরের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।