জানতে চাইব কাদের মোল্লা প্রাণভিক্ষা চান কি না: কারা মহাপরিদর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানার চিঠি কারা মহাপরিদর্শকের কাছে পৌঁছেছে।

আজ রোববার টেলিফোনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) মাঈন উদ্দিন খন্দকার এ বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।

এর পরের পদক্ষেপ কী হবে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, ‘এখন দুটো বিষয় রয়েছে রিভিউ পিটিশন অথবা প্রাণভিক্ষা। আমরা জানতে চাইব তিনি প্রাণভিক্ষা চান কি না। এরপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আজ আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে পরোয়ানাটি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।