জানাজা থেকে ফেরার পথে নিজেই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে গতকাল রোববার সন্ধ্যায় তেলের ট্যাংক-লরির চাপায় মোটরসাইকেল আরোহী রেহেনা আক্তার (২৮) মারা গেছেন। এ দুর্ঘটনায় তাঁর স্বামী মোজাহার আলী (৩৮) ও তাঁদের তিন বছরের ছেলে গোলাম রব্বানী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার বাসিন্দা মোজাহার আক্কেলপুরে এক আত্মীয়র জানাজা থেকে মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংক-লরির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। তাঁর স্ত্রী রেহেনা ছিটকে লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মোজাহার ও ছেলে রব্বানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ছেলের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোজাহারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
দুপচাঁচিয়া থানার এসআই দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।