জানাজায় অংশ নিতে যাওয়ার পথে মৃত্যু
খালার জানাজায় অংশ নিতে যাওয়ার পথে মারা গেলেন লালমনিরহাট পৌরসভার সাবেক কমিশনার সামছুল ইসলাম (৬৫)। গত শুক্রবার বিকেলে শহরের থানাপাড়া থেকে হঁাড়িভাঙ্গা ঈদগাহ মাঠে যাওয়ার পথে রেলওয়ে ফুটওভারব্রিজ অতিক্রমকালে এ ঘটনা ঘটে৷
পরিবার সূত্র জানায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হঁাড়িভাঙ্গা গ্রামের ওলায়মা খাতুন (৭৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ওই দিনই আসরের নামাজের পর হঁাড়িভাঙ্গা ঈদগাহ মাঠে ওলায়মা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়।
ওই জানাজায় অংশ নিতে বোনের ছেলে সামছুল ইসলাম শহরের থানাপাড়ার বাসা থেকে হঁাড়িভাঙ্গা ঈদগাহ মাঠে যাচ্ছিলেন৷ পথে রেলওয়ে ফুটওভারিব্রজ অতিক্রমকালে বিকেল পাঁচটার দিকে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন৷ অবস্থা বেগতিক দেখে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।