প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানালা কেটে পোস্ট অফিসে ঢুকে একটি মুঠোফোন ও একটি ইন্টারনেট সংযোগ (মডেম) নিয়ে গেছে চোরেরা। অফিসে থাকা কম্পিউটারটি না নিলেও অফিসের একটি কক্ষের তালা ভেঙে টাকা চুরির চেষ্টার পাশাপাশি জিনিসপত্রও তছনছ করেছে চোরেরা। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন সাব-পোস্টমাস্টার (এসপিএম) আবদুর রহিম।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার পোস্ট অফিসের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। এতে টাকা তুলতে আসা শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। সাব-পোস্টমাস্টার আবদুর রহিম জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে পোস্ট অফিস খুললে অফিসের ভেতরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং ভাঙচুর অবস্থায় দেখতে পান।