জানালা ভেঙে পালালেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের হয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ধরা পড়ার পর টয়লেটে গিয়ে জানালা ভেঙে পালিয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।ধরা পড়ার পর আবদুল হামিদ নামে পরিচয় দেওয়া ওই যুবক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেন।ঘটনা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ফরিদউদ্দিন আহমেদ বলেন, লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে শিহাব মৃধা (ভর্তি রোল ৪৪৭৪৫১) নামের একজনের ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন আবদুল হামিদ। সন্দেহ হলে হল পরিদর্শক তাঁকে আটক করেন। তাঁকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত হয়। একপর্যায়ে তিনি টয়লেটে যান। অনেকক্ষণ পরও তিনি বেরিয়ে না আসায় শিক্ষকেরা টয়লেটে গিয়ে বুঝতে পারেন, তিনি জানালা ভেঙে পালিয়ে গেছেন।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, এ রকম একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।